এক দিন কটতে না কাটতেই আবার ব্রাউন সুগার উদ্ধার বৈষ্ণবনগর থেকে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ বৈষ্ণবনগর থানার অন্তর্গত বীরনগর সরকার পাড়ায় অভিযান চালায়। ওই গ্রামের বাসিন্দা নিখিল মণ্ডল (৪৫) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে পুলিশ ১৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে জানা যায়।
মালদা